জন উইন্সটন ওনো লেনন, এমবিই, ছিলেন একজন ইংরেজ গীতিকার, গায়ক, সুরকার, চিত্রশিল্পী, লেখক এবং শান্তি কর্মী। তিনি জনপ্রিয় ব্যান্ড দ্য বিটলস এর প্রতিষ্ঠাতা। লেনন ও পল ম্যাককার্টনি যৌথভাবে বিটলস ও অন্যান্যদের জন্য গান লিখতেন যা বাণিজ্যিক ভাবেও বেশ সফল ছিল। লেনন ও ম্যাককার্টনি ছিলেন একে অপরের পরিপূরক। তার নিজস্ব ক্যারিয়ারে লেনন "Imagine" ও "Give Peace a Chance" এর মত অসংখ্য গানের জন্ম দিয়েছেন।